অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৩ বিকাল ০৪:৫২

remove_red_eye

৪২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছে তারা কভিড-১৯ এর একটি নতুন ভ্যারিয়েন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও বিএ.২.৮৬-এর সম্ভাব্য প্রভাব এখনো অজানা।
‘এটি বিপুল সংখ্যক স্পাইক জিন মিউটেশনের (৩০ টিরও বেশি) কারণে’ ডব্লিউএইচও এই নতুন ভ্যারিয়েন্টটিকে নজরদারিতে রেখেছে । বৃহস্পতিবার দিনের শেষে মহামারী সম্পর্কে একটি বুলেটিনে এ কথা বলা হয়। 
এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ইসরাইল, ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত করা হয়েছে।
সামাজিক প্লাটফরম এক্স-এ (আগে টুইটার নামে পরিচিত ছিল) এক বার্তায় জানানো হয়, এই ভ্যারিয়ান্ট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) নিশ্চিত করেছে এবং সেটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
‘হু’ বলেছে, যে ভ্যারিয়েন্টটির মাত্র চারটি পরিচিত ক্রম রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা বলেছে ‘বিএ.২.৮৬ মিউটেশনের সম্ভাব্য প্রভাব এখনো অজানা তবে সতর্কতার সাথে মূল্যায়ন চলছে’।
‘হু’ বর্তমানে করোনার ১০টির বেশি রূপ এবং তাদের ভ্যারিয়েন্টের উপর নজর রাখছে।
বেশিরভাগ দেশ যারা ভাইরাসটির জন্য নজরদারি ব্যবস্থা করেছিল,তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা এর নিন্দা জানিয়ে শক্তিশালী পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।
‘হু’র বিবৃতি অনুসারে ১৭ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে শেষ রিপোর্টিং সময়ের মধ্যে কোভিড-১৯ এর ১৪ লাখেরও বেশি নতুন কেস শনাক্ত করা হয়েছিল এবং ২,৩০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৩ আগস্ট পর্যন্ত কোভিড-১৯-এর ৭৬ কোটি ৯০ লাখের ও বেশি কেস নিশ্চিত হয়েছে এবং বিশ্বব্যাপী ৬৯ লাখেরও বেশি মৃত্যু হয়েছে। যদিও  প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই শনাক্ত করা যায়নি।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...