অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জাপানে ঘূর্ণিঝড় ‘ল্যান’ এর আঘাত; ভয়াবহ দুর্যোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

২৩২

জাপানের পশ্চিমাঞ্চলের একটি শহরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নদীগুলো উপচে ওঠায় এবং ভূমিধসের সতর্কতা জারি করে শহরটির ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে মঙ্গলবার নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।
টাইফুন ল্যান দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়ে ভোর ৫টার দিকে (সোমবার ২০০০ জিএমটি) প্রশান্ত মহাসাগর থেকে জাপানের ওসাকা এবং কোবের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আছড়ে পড়ে। প্রবল বাতাস ও বর্ষণে ভয়াবহ দুর্যোগের সৃষ্টি করে।  
জাপান সাগরের মুখোমুখি অবস্থানে থাকা টোটোরি শহর থেকে বিকেলে প্রায় ১ লাখ ৮২ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার সতর্কতা জারি করেছে। আবহাওয়া সংস্থা এই অঞ্চলে ‘অস্বাভাবিক’ ভারী বৃষ্টির পর এই সতর্কতা জারি করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থার সাতোশি সুগিমোতো সাংবাদিকদের বলেন, ‘জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বাসিন্দারা এমন পরিস্থিতিতে রয়েছেন যেখানে অবিলম্বে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’
সুগিমোতো বন্যার ঝুঁকির কারণে এই অঞ্চলের মানুষকে উঁচু জমিতে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একটি স্থানীয় পরিষেবা সংস্থার হিসাব অনুসারে, বেশিরভাগই বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৯,২০০টি পরিবার এখনও বিদ্যুৎবিহীন ছিল।
কিয়োটোতে একটি সেতুর অংশ ভেসে গেছে এবং উড়ন্ত ধ্বংসাবশেষ স্থানীয় কমিউটার ট্রেনগুলোকে থামিয়ে দিয়েছে।
২৪০টি জাপান এয়ারলাইন পরিষেবা এবং নিপ্পন এয়ারলাইন্সের (এএনএ) ৩১৩টি ফ্লাইট বিশেষ করে ওসাকার পরিষেবাগুলোসহ শত শত ফ্লাইটের সাথে পরিকল্পনা অনুযায়ী এক্সপ্রেস বুলেট ট্রেনগুলো স্থগিত করা হয়েছে।
কিয়োডো নিউজ জানিয়েছে, ঝড়ের কারণে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে ওসাকা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত কানসাই বিমানবন্দরে রাতে প্রায় ৬৫০ জন যাত্রী আটকে পড়ে।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল, জাপান সাগরে যাওয়ার আগে এবং ভøাদিভোস্টক উপকূল এবং রাশিয়ান দূরপ্রাচ্য অতিক্রম করার আগে মঙ্গলবার পুরোটা অঞ্চলে ঝড়ের তান্ডব চলবে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...