বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০৩
৫৪২
রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ কমপক্ষে ৩৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। মঙ্গলবার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় টেলিগ্রাম বার্তায় জানায়, এ মর্মান্তিক ঘটনায় দুর্ভাগ্যবশত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০২ জন আহত হয়েছে।
দাগেস্তান বিষয়ক রাশিয়ান ফেডারেশনের তদন্ত কমিটি টেলিগ্রামে জানায়, মাখাচকালা শহরের একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে।
কমিটি জানায়, ‘গাড়ি মেরামতের কাজ চলাকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে। এতে এসব মানুষ হতাহত হয়।
তারা আরো জানায়, এ বিস্ফোরণের ঘটনায় পার্শ্ববর্তী বিভিন্ন ভবন এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
কমিটি জানায়, এ ব্যাপারে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং অগ্নিকা-ের কারণ জানতে তদন্ত কাজ শুরু হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে জানান, সোমবার রাত ১০টার কিছু সময় আগে ওই পেট্রোল স্টেশন থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিগে দাগেস্তান সরকার এই মর্মান্তিক ঘটনায় ১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করেছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত