অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৩ রাত ০৮:৩৬

remove_red_eye

৪৬৭

লালমোহন  প্রতিনিধি: ‘দেশের বায়ু-দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় পেয়ারা এবং লেবু গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।
গাছের চারা রোপণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজ, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা, গজারিয়া বালিকা মাদরাসা, পাঙ্গাশিয়া স্কুল অ্যান্ড কলেজ, সৈনিক বাজার মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্লস স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সৈনিক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিলের প্রতিটি সদস্যদের বাড়ির আঙিনায়ও এ বৃক্ষ রোপণ করা হয়।
এ বিষয়ে শঙ্খচিলের সভাপতি মো. জুয়েল রানা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে ভালো কিছু উপহার দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যদের চাঁদায় এ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালন করা হয়েছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রষ্ঠিানের আঙিনায় পঞ্চাশটি পেয়ারা এবং পঞ্চাশটি লেবু গাছের চারা রোপণ করেছি। ভবিষ্যতে আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ বৃক্ষরোপণ কর্মসূচি আরো বড়ভাবে পালন করা হবে ইনশাআল্লাহ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...