বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৪
৩২৫
স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী কবরস্থান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ও গুরুত্বপূর্ণ মসজিদসহ দেশের সকল মসজিদে কোরআন খতম ও দোয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যদিকে উদ্বোধনকৃত ২৫০টি মডেল মসজিদ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের আওতায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসাসমূহে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা নেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক মিশন কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়সহ ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে ইসলামি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইমাম প্রশিক্ষণ একাডেমির অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ পুরস্কার হিসেবে প্রদান, জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মাঝে জাকাতের অর্থ বিতরণ করা হবে। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত