বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:১৩
৮২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলা জেলায় ৫ লাখ ৪৮ হাজার ২৮৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দান কর্মসূচি ঘোষনা করা হলেও করোনা ভাইরাস জনিত উদ্ভ‚ত পরিস্থিতিতে ভোলাসহ সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মাস থেকে ১০ বছরের নিচে শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যা¤েপইন স্থগিত করা হয়।
এর আগে সোমবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী আগামী ১৮ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দান কর্মসূচি ঘোষনা করেন।
তিনি জানান, এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৫৪৭ জন শিশু, দৌলতখানে ৫১ হাজার ২০৬, বোরহানউদ্দিনে ৬৬ হাজার ৫৩৭, লালমোহনে ৭৭ হাজার ৮৫০, চরফ্যাসনে ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ ও মনপুরা উপজেলায় ২৭ হাজার ৫৩৫ জন শিশু রয়েছে। এছাড়া ভোলা পৌরসভায় ১৩ হাজার ৫০০, লালমোহন পৌরসভায় ৬ হাজার ৯০০ এবং চরফ্যাসন পৌরসভায় ১১ হাজার ৯৭০ জন শিশুকে টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন আরো বলেন, মোট টিকাদান কেন্দ্র রয়েছে ১ হাজার ৭৪০টি। প্রতি কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩জন সেচ্ছাসেবক কাজ করবে। এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যানার , পোষ্টার, লিফলেটসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সর্ব শেষ রাত পৌনে ৯ টায় করোনা ভাইরাস জনিত উদ্ভ‚ত পরিস্থিতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত করার বিষয় সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী নিশ্চিত করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত