অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

১৯৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুরে লিকেজ থেকে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে জমা গ্যাসে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷
তাদের মধ্যে দগ্ধ চারজনকে রাজধানীর  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা৷
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে গ্যাস  বিস্ফোরণ হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ৷
 তিনি বলেন, ‘ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দু’টোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷’
‘ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়েছে ৷ পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনসেড ঘরের উপর গিয়ে পড়ে ওই ঘরে কেউ না থাকায় কেউ হতাহত হননি৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে, আসবাবপত্র পড়ে গেছে৷’
এ ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু  সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷
দগ্ধ সবুজের মামা খলিল শিকদার বলেন, তার ভাগ্নে সবুজ ও সবুজের হোসিয়ারি কারখানার শ্রমিক রানা, বিথী ও তাদের শিশু সন্তান  ওই ফ্ল্যাটটিতে থাকতেন৷ দগ্ধ অবস্থায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায়  নেয়া হয়।

সুত্র বাসস

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...