বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৭
৪৫৩
ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর থেকে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। ৫ ম্যাচে আট গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। গতকাল শুক্রবার শার্লট এফসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মিয়ামির হয়ে গোল করেছেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা। এই জয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে মিয়ামি।
ম্যাচের ৮৬তম মিনিটে মিয়ামির হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন মেসি। যা নিয়মিত জয়ের স্বাদ এনে দেয় জেরার্ডো মার্টিনোর দলকে। এখন শেষ চারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লড়তে উত্তরে যাত্রা করবে মিয়ামি। মেক্সিকান ক্লাব কুয়েরেতারোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফিলাডেলফিয়া।
আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির উপস্থিতিতে ওই ম্যাচে সবচেয়ে নির্ভার ম্যাচগুলোর একটি খেলেছেন মেসি। তারপরও লক্ষ্য ভেদ করেছেন তিনি। যার সুবাদে তারা পেয়েছে টানা পঞ্চম জয়।
ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ। ৩২ মিনিটে দলটিকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন দারুন ফর্মে থাকা রবার্ট টেইলর। ৭৮ মিনিটে মেসির দিকে দিয়াগো গোমেজের নীচু ক্রসের বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন শার্লটের ডিফেন্ডার এডিলসন মালান্ডা। শেষ পর্যন্ত মেসির করা চতুর্থ ও শেষ গোলে উৎসবে মেতে উঠে মিয়ামির সমর্থকরা।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত