বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ১০:২৪
৩৪৭
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মুজিববর্ষ উপলক্ষ্যে আরো ৫১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছেন। বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাজমুল হাসান উপকারভোগীদের হাতে ঘরের দলিলসহ যাবতীয় নথি হস্তান্তর করেন। ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ১৫ টি, টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল সম্পাদন, নামজারি সম্পন্ন ও গৃহ প্রদানের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে উপকারভোগীগণ এবং পরবর্তীতে তাদের ওয়ারিশগণ ০২ (দুই) শতাংশ জমিসহ গৃহের মালিকানা লাভ করলেন। হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহমেদ,টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার প্রমুখ। উল্লেখ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রথম থাপে উপজেলার কুতুবা,কাচিয়া, সাঁচরা ও টবগী ইউনিয়নের ২৩৭ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত