অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বসতবাড়ির মাটি কাটায় বাধা দেওয়ায় হামলায় আহত -২

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০৩:১০

remove_red_eye

৮৫৫

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের চর-কলমি ইউনিয়নের উত্তর চর-মঙ্গল ৫নং ওয়ার্ডে বসতবাড়ির মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন, মাওলানা আবুল কাসেম(৭২) ও তার স্ত্রী রোকেয়া বেগম(৫২)।
 মাওলানা আবুল কাসেম বলেন, (১৪মার্চ) শনিবার সকাল ১০টায় আমাদের একই ওয়ার্ডের প্রতিপক্ষ ইদ্রিস ভূইয়া গং তাহাদের নির্দিষ্ট জমির সিমানা অতিক্রম করে আমাদের বসতবাড়ির ভেতর থেকে মাটি কেটে নিচ্ছিল । আমি মাটি কাটায় বাধা দেওয়ায় ইদ্রিস ভূঁইয়া,তার ভাই ইসমাইল তার স্ত্রী রিনা,রবিউল হক ভূইয়ার ছেলে কামাল উদ্দিনসহ আরোও অন্যান্য ব্যাক্তিরা আমার বসতবাড়িতে এসে ওই জমি তাদের বলে দাবি করে এবং আমরা কেনো বাধা দিলাম বলিয়া আমার ও আমার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে এলোপাথারি হামলা মারধর ও ফুলা জখম করে। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। ইদ্রিস গংরা আমাদেরকে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য র্দীঘ কয়েক বছর যাবত আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। এর আগেও প্রতিপক্ষ ইদ্রিসের ছেলে ইসমাইল আমার স্ত্রীকে মারধর করে আমার স্ত্রী রোকেয়া বেগমের বাম হাত ভেঙ্গে দিয়েছে। আমরা অসহায় হত দরিদ্র মানুষ তাদের এ জুলুম নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। আমার ওই জমির এস এ নং ১৮৪৩ ও দিয়ারা নং ১৮৪০।এ বিষয়ে প্রতিপক্ষ ইসমাইলকে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। শশিভূষন থানার অফিসার ইনচার্জ মো.মনির হোসেন জানান, হামলার ঘটনা শুনেছি এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...