অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না : হানিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩৫৪

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লংঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিলো।তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
আজ বৃহষ্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন তখন তাঁর বাবা-মায়ের দোয়া-মাহফিলের জন্যও তাকে বাসভবনে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। ঐ সময় এতটাই নিষ্ঠুর আচরন করেছিলেন জিয়াউর রহমান। 
তিনি বলেন, এখন বিএনপি নেতারা গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, তখন কোথায় ছিলো এই মানবতা ও গণতন্ত্র। তাই বিএনপি নেতাদের মুখে আইনের শাসন এবং গণতন্ত্র ও মানবতার কথা মানায় না। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নামক দলটি কথায় কথায় বলে, আইনের শাসন লংঘন করছে এই সরকার। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লংঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। এখন মির্জা ফখরুল সাহেবরা মানবাধিকারের দোহাই দিয়ে কান্নাকাটি করছেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...