অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে লঞ্চ থেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩৮

remove_red_eye

৩৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আলী আজগর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০টায় গাছির খাল ঘাটে এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোষক মোড়ানো বস্তাবন্দি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। বস্তায় ১৫ টি ধারালো নেপালি ও ৮টি বগি দা ছিল।
আলী আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত যুবক সকাল ৯টায় উপজেলার মুজিব নগর ইউনিয়ন থেকে বস্তাবন্দি তোষকসহ লঞ্চে উঠে। এলাকাবাসীর সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে গাছির খাল লঞ্চঘাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মুজিব নগর ইউনিয়নের একাধিক ভোটার বলছেন, গত ১৭ জুলাই ২০২৩ অনুষ্ঠিতব্য মুজিব নগর ইউপি নির্বাচনে আনারস মার্কার পক্ষে নাশকতার উদ্দেশ্যে এ অস্ত্র আনা হয়েছে। আলী আজগর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ফারুকের সম্পর্কে আপন মামাতো ভাই।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, গ্রেফতারকৃত আজগর আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ দেশীয় অস্ত্র দিয়ে সে কি করত পুলিশ তা তদন্ত করছে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...