অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:২২

remove_red_eye

৪৫৪

চরফ্যাশন প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
এসময় তিনি বলেন,বাংলার মহীয়সী নারী বেগম শেখ ফজিল্লাতুনেছা মুজিব। যিনি প্রজ্ঞা, ধৈর্য, সাহসিকতা, মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুকে সকল কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন। পাশাপাশি  দেশের দুঃসময়ে জনগণকে আগলে রেখেছেন নিজের মেধা ও বিচক্ষণতা দিয়ে। যার জন্য সবার কাছে তিনি ‘বঙ্গমাতা’ হিসেবে সমাদৃত।
তাঁর মায়ের আদর্শ বুকে ধারণ করে   জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন আগামীর "স্মার্ট বাংলাদেশ" গড়ার প্রত্যয় নিয়ে। বিস্ময়কর উন্নয়ন করে বিশ্বে  বাংলাদেশ এখন রোল মডেল।
চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় শেখ ফজিলাতুন্নেছা নেছার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, শশীভুষন থানার ওসি এনামুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক আমির হোসেন। পরে   ৮জন দুস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন,  সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি আবু সিদ্দিক সহ দু:স্থ অসহায়  নারীরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আবু নাসের বেগম ফজিলাতুন্নেছা নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে  চরফ্যাশন আওয়ামী লীগের পক্ষ থেকে বেগম ফজিলাতুন নেছার প্রতি গভীর  শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...