অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

'ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনে মেয়র ব্যারিস্টার শেখ তাপস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

২০৭

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই প্রদর্শনী আয়োজন করা হয়। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রদশর্নীর প্রস্তাবনা ও সংশ্লিষ্ট মডেলগুলো পর্যবেক্ষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন।
এছাড়াও ‘ওল্ড ঢাকা’ প্রদর্শনীর সাথে সংশ্লিষ্ট ইউএপি স্থাপত্য বিভাগের সহকারি অধ্যাপক নাবিলা ফেরদৌসি প্রদশর্নীর প্রস্তাবনাগুলোর ওপর একটি স্লাইড সো প্রদর্শন করেন। এ সময় পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ইউএপি স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
পরবর্তীতে এক অনুষ্ঠানে ঢাদসিক মেয়রকে  ইউএপি'র স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. নবনীতা ইসলাম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত ‘ইউএপি একোলেডস’ শীর্ষক বই প্রদান করেন। 
এ সময় অন্যান্যের মধ্যে খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়ন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান ড. নবনীতা ইসলাম ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...