বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৩ বিকাল ০৫:১২
৩৪৫
পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে যুক্তরাষ্ট্র। যদিও স্বাধীন পর্যবেক্ষকদের আশঙ্কা, এই ঘটনা দক্ষিণ এশীয় দেশটির রাজনৈতিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেছেন, ইমরান খান এবং অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আমরা সারা বিশ্বের মতো পাকিস্তানেও গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।
যুক্তরাষ্ট্রের যেসব আইনপ্রণেতা এর আগে ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তারা এখন পর্যন্ত নীরব রয়েছেন। তবে মুখ খুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক স্কলার মাইকেল কুগেলম্যান টুইট করেছেন, কিছুদিন আগে পাকিস্তান সরকার পদত্যাগ করার এবং নির্বাচনের প্রস্তুতির জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বলে দেশটির রাজনৈতিক সংকট কিছুটা কমেছে বলে মনে হচ্ছিল। কিন্তু এখন, ইমরান খানকে আবার গ্রেফতার করায় এবং নির্বাচন বিলম্বিত হতে পারে ইঙ্গিত দিয়ে সব বাজি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।
এর আগে, আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই শনিবার (৫ আগস্ট) লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলছে। তবে এদিন তোশাখানা মামলায় অপরাধী প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৭০ বছর বয়সী নেতা।
এদিন শুনানির শুরুতেই ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দেন আদালত। সেই সঙ্গে তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানকে অভিযুক্ত করে তিন বছরের কারদণ্ড দেন অতিরিক্ত ও দায়রা জজ বিচারক হুমায়ুন দিলাওয়ার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত