অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ বিকাল ০৩:০৭

remove_red_eye

২৪৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় হিল্লোল দে নামের ৩০ বছর বয়সী এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকার কাজল চন্দ্র দের ছেলে। 
নিহতের স্বজনরা জানান, সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিতে ভোলা যান হিল্লোল দে। লঞ্চে উঠিয়ে দিয়ে সেখান থেকে ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় পৌছালে তাকে সামনে থেকে একটি দ্রæতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ডা. হিল্লোল দেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
এদিকে, চিকিৎসক হিল্লোল দের মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাক্সক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন। তিনি ৪২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রæয়ারী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত

আরও...