বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৩ বিকাল ০৫:১১
৭৬৬
সক্ষম হোক কিংবা অক্ষম, সবাইকে নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়া। বসে পড়তে না পারলে শুয়ে পড়া। শুয়েও পড়তে না পারলে ইশারায় পড়া। তারপরও নামাজ পড়তে হবে। তবে অক্ষম ব্যক্তির নামাজের রুকু ও সেজদা কেমন হবে?
সক্ষমতার আলোকে অক্ষম ব্যক্তিকেও নামাজ আদায় করতে হবে। যারা রুকু ও সেজদা যথাযথভাবে আদায় করতে পারে না, তারা কী করবে? নামাজে কি তাদের রুকু ও সেজদা দিতে হবে? নাকি ওই ব্যক্তির জন্য রুকু ও সেজদা আদায়ের প্রয়োজন নেই?
‘হ্যাঁ’, দাঁড়িয়ে বসে কিংবা শুয় নামাজ পড়তে অক্ষম কিংবা ইশারায় নামাজ পড়া ব্যক্তির জন্য রয়েছে রুকু ও সেজদার বিধান। তাদের রুকু ও সেজদা আদায় করতে হবে। তবে তা সুস্থ ব্যক্তির মতো নয়। অক্ষম ও সুস্থ ব্যক্তির নামাজের মধ্যে যেমন কিছু পার্থক্য রয়েছে। তেমনি অক্ষম ব্যক্তি কেবলামুখী হয়ে ইশারায় রুকু ও সেজদা আদায় করবে। যারা নিয়ম মতো রুকু-সেজদা করতে পারেন না; তাদের জন্য কিছু নিয়ম তুলে ধরা হলো-
১. কোনো ব্যক্তি যদি দাঁড়াতে ও বসতে পারে কিন্তু রুকু ও সেজদা করতে না পারে তাহলে তারা দাঁড়ানো অবস্থায় ইশারা করে রুকু করবে, রুকুর তাসবিহ পড়বে এবং বসা অবস্থায় ইশারা করে সেজদা আদায় করবে, সেজদার তাসিবহ পড়বে।
২. যে ব্যক্তি জমিনের উপর সেজদা করতে অক্ষম সে বসে বসে রুকু ও সেজদা করবে। তবে সেজদার সময় রুকুর চেয়ে একটু বেশি নিচু হবে। উভয় হাত হাঁটুর উপরে রাখবে।
৩. রোগীর জন্য অন্যান্যদের মতো কেবলামুখী হওয়া আবশ্যক। যদি তার কেবলামুখী হতে সমস্যা হয় তবে তার অবস্থা হিসাবে যে দিকে সহজ হয়, সে দিকে হয়ে রুকু-সেজদা আদায় করবে।
সুতরাং ইসলামের অন্যতম ইবাদত নামাজ প্রত্যেক জ্ঞানবান সুস্থ ও অসুস্থ ব্যক্তিকে আদায় করতে হবে। কোনোভাবেই তা তরক করা যাবে না।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সুস্থ-অসুস্থ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো যথাযথ নিয়েমে আদায় করার তাওফিক দান করুন। আমিন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত