অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ফ্রিল্যান্সিং-এ সফল তজুমদ্দিনের ইতিহাসের শিক্ষার্থী অঙ্কন ব্যানার্জি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ রাত ১০:০০

remove_red_eye

৫৮৫

এম, নুরুন্নবী, তজুমদ্দিন : মাসে মাত্র পাঁচ ডলার আয় দিয়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ৩ বছর পর এখন প্রতি মাসে তিনি আয় করেন ১ হাজার ডলার। স্বপ্ন দেখছেন নিজের কাজকে দেশ সেরা আইটি ফার্মের মর্যাদায় প্রতিষ্ঠিত করা। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা। বলছিলাম ভোলা কলেজ এর ইতিহাস বিভাগের ছাত্র অংকন ব্যানার্জির কথা। ইতিহাসের ছাত্র হয়েও অঙ্কন ব্যানার্জি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে রেখেছেন সফলতা স্বাক্ষর। সে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের মনোহর ব্যার্নাজি ও পূর্নিমা ব্যার্নাজি দম্পতির ছেলে।

অংকন জানান, ২০১৯ সালে কৌতূহলের বসে  তিনি অনলাইন আয়ের বিষয়ে আগ্রহী হন। স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর বড় ছেলে আইটি বিশেষজ্ঞ ইশরাক চৌধুরী নাওয়াল এর হাত ধরেই এই জগতে তার পদচারণা। প্রথম দিকে কাজের ক্ষেত্রে নানা বিড়ম্বনারও শিকার হয়েছিলেন তিনি। সব বাধাকে জয় করে দীর্ঘ ৪ বছর এর কঠিন পরিশ্রমে এখন তিনি সফল ফ্রিল্যান্সার। অনলাইনে ঘরে বসেই সব কাজ তার। বিদেশি গ্রাহকের কাছে থেকে কাজ বুঝে নিয়ে সেই কাজ করে দিয়ে ডলার আয় করিতেছে। তার দেখানো পথে হাঁটে এলাকার অনেক তরুণ স্বাবলম্বী হয়েছেন।

তিনি আরো জানান,  গত বছর ঝঁপপবংং ঞবপয অপধফবসু ধহফ অমবহপু নামে আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ঝঁপপবংং ঞবপয অপধফবসু মূলত উদ্দোক্তা সাপোর্ট দিয়ে সেল নিয়ে আসা সহ বিভিন্ন অদক্ষ মানব শক্তি কে দক্ষ মানব শক্তি রুপদান করা। তার প্রতিষ্ঠান ঝঁপপবংং ঞবপয অমবহপু মাধ্যমে ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মাকেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন সহ ১০ থেকে ১৫ টি আইটি সেবা প্রদান করে থাকে।

ছেলের সাফল্যের বিষয়ে ব্যানার্জি দম্পতি জানান, প্রথমদিকে আমরা চাইনি যে লেখা পড়া বাদ দিয়ে অঙ্কন সারাদিন ইন্টারনেট নিয়ে পড়ে থাকুক। পরে দেখলাম তার একাডেমিক রেজাল্টও প্রত্যাশিত। তাই আমরাও তাকে উৎসাহ দেই। নিজের পড়া লেখার খরচ যোগাতে তার সমস্যা হয়নি। নিজের কাজকে সে অনেক গুরুত্ব দিয়েছে সব সময়। যে সময় সে বাইরে আড্ডা দিতো সে সময় অনলাইনে কাজ করেছে বলেই আজ আমাদের সন্তান ভালো রোজগার করছে।

অনলাইনে কাজ করে স্বাবলম্বী হওয়ার বিষয়ে অঙ্কন জানান, দক্ষতা থাকলে কাজের অভাব হয় না। তাই নিজেকে দক্ষ করে তুলতে হবে এবং প্রচুর সময় দিতে হবে। তাহলে সফলতা সহজেই আসবে। যদি কেউ ফ্রিল্যান্সিং কাজ এ জন্য সাপোর্ট প্রয়োজন হয় তাহলে ইযড়ষধ উরংঃৎরপঃ ঋৎববষধহপব ঈড়সসঁহরঃু ঋধপবনড়ড়শ এৎড়ঁঢ় এ যুক্ত হওয়ার আহবান জানান। এছাড়া তার প্রতিষ্ঠান থেকে অনলাইনে কাজ করতে আগ্রহীদের প্রথম পর্যায়ে সবধরনের সহায়তা দেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...