অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ রাত ০৯:৫২

remove_red_eye

৮১৬

এইচ আর সুমন: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদক এর মামলার রায় ঘোষণার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণের সভাপতিত্বে জেলা বিএনপি'র কার্যালয়ে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায় ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক আবদুর রব আকন,কবির হোসেন, বশির হাওলাদার,সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বরিশাল দালানের  সামনে আসলে পুলিশের বাধারর মুখে পড়ে আবার জেলা বিএনপির কার্যালয় ফিরে শেষ হয়।

উল্লেখযোগ্য সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া রায়ে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদন্ড দেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এরআগে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তারেক-জোবায়দার মামলার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জনের মধ্যে ৪২ জন সাক্ষ্য দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা। এতে তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া মামলায় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয় ।
এরপর ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। পরে এ মামলা থেকে সৈয়দা ইকবাল মান্দ বানুকে অব্যাহতি দেওয়া হয়।
এরআগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। ২০২৩ সালের ১৩ এপ্রিল তারেকের বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আর জোবায়দা রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে সহযোগিতার অভিযোগে ১০৯ ধারায় অভিযোগ গঠন করেন আদালত।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...