অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

নকল পণ্য বাজারজাত করায় ৭ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৪৭

জেলার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এম ফকরুল হাসান বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে। 
মঙ্গলবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান চলে।
এএসপি ফকরুল হাসান জানান, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে  ২ লাখ টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে  ৫ লাখ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে  ১০ লাখ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে  ১ লাখ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে  ২ লাখ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
সিনিয়র সহকারি পরিচালক জানান, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...