বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ রাত ১০:৪৫
৫০০
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘর থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ২৪ ভরি স্বর্ণালংকারসহ মোসা. ইয়াসমিন বেগমে (৪৩) নামের এক গৃহপরিচারিকাকে আটক করেছে পুলিশ। আটক ইয়াসমিন বেগম উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিনের স্ত্রী। সোমবার (৩১ জুলাই) সকালে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে ২৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে তাকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াসমিন বেগম গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের তাসলিমা বেগমের বাড়ীতে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। গত ২৬ জুলাই ইয়াসমিন বেগম ঘর ঝাড়– দেওয়ার সময় তাসলিমা বেগমের ঘরের আলমারির নিচ থাকা সাড়ে ২৪ ভরি স্বর্ণালংকার চুরি করে বাড়ি চলে যায়। যার মধ্যে ছিল ৩টি চেইন, ১৩ ােড়া কানের দুল, ২টি নেকলেস, ২ জোড়া রুলী, ২৭টি আংটি ও একটি ব্রেসলেট। যাঁর বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। পরে সেগুলো একটি প্লাস্টিকের কৌটায় ভরে বাগানের ভিতর মাটির নিচে পুতে রাখে। এ অবস্থায় তাসলিমা বেগম এগুলো অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ইয়াসমিন বেগমকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে সোমবার সকালে চুরি হওয়া স্বর্ণালংকারসহ ইয়াসমিনকে তার স্বামীর বাড়ী থেকে আটক করেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতভর অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকারসহ ইয়াসমিন বেগমকে আটক করা হয়। পরে তাকে চুরির মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত