লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮
৩১১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ৩ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে না পারলেও ফলাফলে পাস করেছে এক ছাত্র। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে এই ভৌতিক ফলাফল এসেছে। ৩বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাকী থাকতেই মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্খিতভাবে প্রাণ হারায় মোহাম্মদ আহসানুল হক প্রভাত নামের ওই ছাত্র। যার রোল নং ১০২৯৮৭, রেজিষ্ট্রেশন নং-২০১৫১৬৮৫০৯। গত ২৯ মে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা দিয়ে প্রভাত বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে চরফ্যাশন ঘুরে এসে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নিজ বাড়ি কিশোরগঞ্জ গ্রামের বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিটুমিনবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয় প্রভাত। ৩০ মে ও ৩১ মে প্রভাতের জীববিজ্ঞান, আইসিটি ও কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা বাকী ছিল। প্রভাতের বন্ধুরাও ৩০ মে সকালে প্রভাতের জানাজা পড়ে এসে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যা ওইদিন বিভিন্ন অনলাইনসহ প্রিন্ট পত্রিকায়ও প্রকাশ হয়েছিল। তবে ২৮ জুলাই প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল শীটে দেখা যায় প্রভাত ৪.৭২ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এবিষয়ে প্রভাতের পরীক্ষার কেন্দ্র সচীব লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানম বলেন, আমরা পরবর্তী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত দেখিয়েছিলাম, পরে কী হয়েছে আমাদের জানা নেই।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থী ফেল থাকবে। ব্যবহারিক পরীক্ষাও মূল পরীক্ষার অংশ। প্রভাতের পাস কিভাবে আসলো তা সংশ্লিস্ট বিদ্যালয় বলতে পারবে।
এবিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান বলেন, যাচাই বাছাই না করে কিছু বলতে পারবো না। তবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে পাস করার কোন সুযোগ নেই। তার নাম্বার কিভাবে এলো তা আমরা খতিয়ে দেখবো।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত