লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৬
৩৬৯
লালমোহন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের সাংবাদিক তৈয়্যবুর রহমানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় দুই সাবেক চেয়ারম্যানসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। লালমোহন থানায় মামলা হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে লালমোহন থানা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লালমোহন চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান। অপর দুজন হলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লোকমান হোসেন ও রমাগঞ্জ ইউনিয়নের আজিজ। তাদের শুক্রবার ভোলা কোর্ট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর শহর এলাকা থেকে আসামি রিয়াদ হোসেন (হান্নান) ও হোসেন হাওলাদার সহ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে ।
উল্লেখ্য, বুধবার ২৫ জুলাই রাত ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার সাংবাদিক তৈয়্যবুর রহমান লালমোহন আসার পথে ফুলবাগিচা রাস্তায় এই দুই চেয়ারম্যানসহ ১৬ জন তাকে পথরোধ করে অতর্কিত আক্রমণ করেন বলে লালমোহন থানায় মামলা করেন তৈয়্যবুর রহমান।
স্থানীয় লোকজন তৈয়্যবুর রহমানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় বুধবার তৈয়্যবুর রহমান বাদী হয়ে দুই সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনের নামে লালমোহন থানায় মামলাটি দায়ের করেন।
আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে দি বাংলাদেশ টুডের সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান।
লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, সাংবাদিক তৈয়্যবুর রহমান বাদী হয়ে মামলা করায় গোপন সূত্রের মাধ্যমে দুই সাবেক চেয়ারম্যানকে ভোলা থেকে ও অপর দুই আসামীকে লালমোহনের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্ব থেকে আরো একাধিক মামলা রয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত