অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৬ই মে ২০২৬ | ২৩শে বৈশাখ ১৪৩৩

দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২০৪

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  মো. জাকির হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর তাই বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার রৌমারী উপজেলা মিলনায়তনে তার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-২ রৌমারী-রাজিবপুর-চিলমারী) মা-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূর্বসুরীরা জীবন উৎসর্গ করে জাতিকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছেন। সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজকের শিশু ২০৪১ এর উন্নত বাংলাদেশের কারিগর। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই জাতির ভিত গঠনে নিয়ামক ভূমিকা পালন করে।
তিনি বলেন, বছরের প্রথম দিন রঙিন বই সরবরাহ, উন্নত অবকাঠামো, তথ্য-প্রযুক্তির ব্যাপক ও কার্যকর ব্যবহার, যথাযথ মনিটরিং এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নতুন আঙ্গিকে শিশুদের পাঠদানে নিয়োজিত রয়েছে।
শিশুদের সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অচিরেই স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক মিজানুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা।

সুত্র বাসস

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ  হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে  চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার

আরও...