অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে এতিমের সম্পত্তি বেদখল আদালতে জালিয়াতির মামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৩৫৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে এক ভুমিদস্যুর প্রতারনায় এতিমের সম্পত্তি বেদখলের অভিযোগ ওঠেছে। এ ব্যাপরে ভুক্তভোগি পরিবার আদালতে ভুমিদস্যু রেজাউল করিমের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ২৪ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান (সিআর-৪৩৯) মামলা টি আমলে নিয়ে ভোলা সিআইডিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দায়েরকৃত মামলা সুত্রে জানা যায় ২০১৮ সালের ১৯ শে সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন এওয়াজপুর গ্রামের ভুক্তভোগী আক্তার হোসেনের বাবা আবদুল মালেক খোরশেদ মারা যায়। তার নামে ১ একর ৯৬ শতাংশ  জমি রেকর্ড ভুক্ত ছিল। আব্দুল মালেকের মৃত্যুর পরে তার সন্তানরা চাকুরির সুবাদে ঢাকার উত্তরায় বসবাস করে। বাবার সম্পত্তি চাষাবাদ ও রক্ষণাবেক্ষণের জন্য রেজাউল করিমকে দ্বায়িত্ব দেয়া হয়। রেজাউল করিম নিয়মিত জমির লগ্নির টাকা পরিশোধ করে আসছে। হঠাৎ চাষা রেজাউল করিম দাবি করে এই জমি তার কাছে বিক্রি করে দিয়েছে তার বাবা। গত ২০০৫ সালের ২২ ফেব্রæয়ারী স্বাক্ষরিত একটি লিখিত স্ট্যাম্প তার কাছে আছে। স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতির সুস্পষ্ট অভিযোগের বিচার চেয়ে আদালতের মামলা করেছি।
এ ব্যাপারে রেজাউল করিম বলেন, এই জমি এখন আমার। তার সাফ কথা চুক্তিপত্র অনুযায়ী এই জমির মালিক আমি। আন রেজিস্ট্রি স্টাম্পে  চুক্তিপত্র  অনুযায়ী  জমির মালিকানা দাবি করে চরফ্যাশন সিনিয়র সহকারি জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেছেন রেজাউল। এদিকে ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, আমার বাবার মৃত্যুর পরে তার স্বাক্ষর জাল করে রেজাউল একটি স্ট্যাম্পে  চুক্তিপত্রের মাধ্যমে জমি দাবি করে। বাবা জীবিত থাকাবস্থায় রেজাউল কখনও জমির মালিকানা দাবি করে নাই।
স্টাম্পের লেখক শাহাবুদ্দিন পাটোয়ারীর বলেন, রেজাউল করিম তার কাছ থেকে স্ট্যাম্পে চুক্তিপত্র লিখিয়ে নিয়ে গেছেন। আমার সামনে কারও স্বাক্ষর নেননি। শশীভুষণ সাব- রেজিস্টার বলেন, আন রেজিস্ট্রি বায়না চুক্তির আইনগত কোন বৈধতা নেই। সরকার আইন করেছে দলিল যার জমি তার।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...