বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ বিকাল ০৪:৩৮
৪১৫
প্রতিনিয়ত বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। শুধু বিনোদনের খোরাক মেটাতেই নয়, আয়ের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এসব প্ল্যাটফর্মগুলো। তাইতো দিন দিন সব প্ল্যাটফর্মে বেড়েই চলেছে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা। কেউ নানা বিষয়ে শর্ট ভিডিও তৈরি করছেন কেউবা ডেইলি কাজের ভিডিও করে তা পোস্ট করছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। এবার সেই ভøগারদের জন্য ফুজিফিল্ম নিয়ে এলো একটা ভøগিং ক্যামেরা।
ছোট্ট সুন্দর এই ক্যামেরা ব্যাগে খুব সহজেই বহন করতে পারবেন। যেসব ভøগাররা তাদের ফলোয়ারদের রোমাঞ্চের অন্য মাত্রায় নিয়ে যেতে চান, তাদের জন্য চমৎকার হতে চলেছে ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরাটি। নতুন এই মিররলেস ক্যামেরাটি ওজনে খুব কম হলেও ডিএসএলআর-এর সব বৈশিষ্ট্যই রয়েছে এতে।
ক্যামেরাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ডিজাইন এবং লাইটিং। মাত্র ৫০০ গ্রাম ওজনের ক্যামেরাটি সঙ্গে থাকলে মনেই হবে না আলাদা কোনো ভার বহন করছেন। বরং এর কমপ্যাক্ট ডিজাইন এবং এআই প্রযুক্তি আপনাকে বিভিন্ন বিষয় ফোকাস করে শুট করতে আগ্রহী করে তুলবে।
নতুন ক্যামেরাতে ভিডিও ফিচার সাজানো হয়েছে পুরোপুরি ভøগারদের কথা মাথায় রেখে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্যামেরা ব্যবহার করে আপনি ৬০ এফপিএস-এ ৪ হাজার ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর জন্য রয়েছে নির্দিষ্ট একটি মোড, যেখানে হেডফোন জ্যাক কানেক্ট করে আপনি অডিও শুনতে পারবেন।
কালার টিউনিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সংস্থাটি। নতুন ক্যামেরাটিতে রয়েছে ১৯টি ফিল্ম সিমুলেশন মোড, যা ছবির কোয়ালিটি আরও বাড়াতে পারে। তবে ভিডিওতে যদি আরও ফোকাস থাকে, তার অর্থ হলো বিল্ট-ইন ইমেজ স্টেবিলাইজেশনের দ্বারা ক্যামেরাটি যে কোনো পরিস্থিতে কোনো কনটেন্ট শেক ও বøার করতে দেয় না। এমনকি একবার চার্জে ৮০০ ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন এতে।
এই ক্যামেরার দাম নির্ভর করছে আপনি কোন মডেল কিনবেন তার উপর। ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরা ভারতে দাম শুরু হচ্ছে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা থেকে। এটি শুধু বডির দাম। লেন্সের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা থেকে ১ লাখ ৭২ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন ক্যামেরাটি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত