অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিএনপি আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ রাত ০১:৪৬

remove_red_eye

৩৯৪

 বাংলার কন্ঠ প্রতিবেদক।।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলছেন, বিএনপি এক দফা আন্দোলনের নামে অহেতুক দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চায়। তারা আন্দোলনের নামে সহিংসতা করার চেষ্টা করে যাচ্ছে। দেশের মানুষ সেই অস্থিরতাকে প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় অফিস স্মার্টকরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে অনেক কঠিন। সেই নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে। নৌকাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।  

তোফায়েল আহমেদ আরও বলেছেন, গত ১৫ বছর ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল করেছে। তেমনি আজকে গ্রামকে শহরে রুপান্তর করেছেন। ইনশআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামীলীগই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে অত্যান্ত গুরুত্বের সাথে গ্রহণ করে আমরা আশা করবো সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবো।

এসময় তিনি আরো বলেন, ভোলা একটি সুন্দর জায়গা। ভোলাতে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে। এখানে গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠবে। আমাদের একটা পরিকল্পনা আছে ভোলাকে একটি শিল্পনগরীতে পরিণত করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশারফ হোসেন লাভু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু,মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,সালাউদ্দিন লিংকন, জেলা আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য মো: আজিজুল ইসলাম প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...