অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


জাতীয় পর্যায়ে ৩য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩৮৪

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহের মধ্যে জাতীয় পর্যায়ে ৩য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ৫৫ তম সভায় (১২ জুন ২০২৩) জালালাবাদ এর অধ্যক্ষের হাতে এই “সম্মাননা সনদ” তুলে দেন। 
এছাড়া সিলেট জেলার সেরা ‘প্রতিষ্ঠান প্রধান’ হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি’কে ধন্যবাদ জানান। ‘জ্ঞানে আলোকিত’ এই মূলমন্ত্রকে ধারণ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার প্রাতিষ্ঠানিক ফলাফলে শতভাগ সাফল্য এবং সহশিক্ষা কার্যক্রমে জাতীয় পর্যায়ে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।
এই প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জারিগান ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় ২টি শ্রেষ্ঠ পুরস্কারসহ মোট ৩টি পুরস্কার, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এ ভাষা ও সাহিত্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিভাগসহ ২টি জাতীয় সেরা পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২টি রৌপ্য পদক অর্জন এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ হিসেবে ৫ম স্থান লাভ করে। 
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-২০২৩ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ৩ জন চ্যাম্পিয়ন এবং ৭ জন রানারআপ, ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এ বিভাগীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২১তম গণিত উৎসব-২০২৩ এ আঞ্চলিক পর্বে ৬ জন এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ এ ১৩ জন শিক্ষার্থী সিলেট বিভাগে প্রথম স্থান লাভ করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
৪২টি আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ শাখা চ্যাম্পিয়নসহ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২য় স্থান হওয়ার গৌরব অর্জন করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 
সারাদেশে সেনাবাহিনী পরিচালিত অন্যান্য ৪১টি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ধারায় দেশের সার্বিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...