বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ রাত ১০:৪৬
৪৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কালু খাঁ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় বাসে থাকা আরো ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি কাশেমগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা কালু খাঁ নামের এক পথচারী বাস চাপায় নিহত হয়। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। খবর পেলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চরফ্যাশন থানার এসআই মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় গুরুতর আহত পথচারী কালু খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত