বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ রাত ১০:৩৬
৩৭৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার প্রবেশ পথ ভেদুরিয়া এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পোস্ট ও পুলশি বক্স স্থাপন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই)দুপুরে ভোলার ব্যাংকেরহাট বাজার চত্বরে ট্রাফিক পোস্ট ও পুলশি বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যাবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই ট্রাফকি পোস্ট স্থাপন করা হয়।এসময় পুলিশ সুপার বলেন, ভোলার ভেদুরিয়া দিয়ে বরিশাল হয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করে। এখানে যানজটের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফকি পোস্ট ও পুলশি বক্স অত্যান্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আইন করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা যাবে না।এর জন্য সতর্ক হতে হবে সবাইকে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশিরভাগই ঘটছে মোটরসাইকেলে।যে কারণে আমরা হেলমেট ব্যবহারের ওপর জোর দিচ্ছি। পাশাপাশি গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট পরে চলতে হবে। আর নির্দিষ্ট ট্রাফিক বক্সটি থাকলে সার্বক্ষণিক পুলিশ ডিউটি দিতে পারবে।এতে ডিউটি করতেও পুলিশের কোনো সমস্যা হবে না, নিজেরাও বিশ্রাম নিতে পারবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় এ ট্রাফিক বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, ব্যাকেংর হাট বাজারের সভাপতি রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত