বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯
৩৫৮
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারনে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার জানিয়েছে, নিউজার্সির নিওআর্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই কেবলমাত্র ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। নগরীর অপর বিমানবন্দর লা গার্ডিয়াতে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটএওয়্যার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের পাঁচ কোটি ৬০ লাখ লোক ভয়াবহ বন্যার আশংকার মধ্যে রয়েছে। কারণ নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভিনিয়া, ডেলওয়ার ও মেরিল্যান্ডে প্রবল বৃষ্টির কারনে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত