অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে ১৫শ’রও বেশি ফ্লাইট বাতিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৪৪

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশান বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারনে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার জানিয়েছে, নিউজার্সির নিওআর্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই কেবলমাত্র ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। নগরীর অপর বিমানবন্দর লা গার্ডিয়াতে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটএওয়্যার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের পাঁচ কোটি ৬০ লাখ লোক ভয়াবহ বন্যার আশংকার মধ্যে রয়েছে। কারণ  নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভিনিয়া, ডেলওয়ার ও মেরিল্যান্ডে প্রবল বৃষ্টির কারনে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

সুত্র বাসস

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...