বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৩ রাত ০৯:০২
৩৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে জেলা সদর কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। উপস্থিত শতাধিক শিক্ষকের ভোটে জেলা সদর শিক্ষক সমিতির ৫১ সদস্যের কমিটিতে শীর্ষ পদে নির্বাচিতরা হলেন, কাচিয়া সামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন (সভাপতি), গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ আলম (সম্পাদক) ও এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুছাকালিমুল্লাহ (সাংগঠনিক )। এ ছাড়া সহসভাপতি মনোনিত হন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন , ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাদিসুর রহমান, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন , পশ্বিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ চরনোয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মিলন, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, রাহেলা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক । পরে নির্বাচিত শিক্ষক নেতারা সকলের সম্মতিতে অপরাপর পদগুলোতে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষনা করেন। এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সম্পাদক জাকির হোসেন তালুকদার, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম । সম্মেলনের শুরুতে জাতীয়করণসহ শিক্ষকদের নানা দাবির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এদিকে দির্ঘ ৪ বছর পর আনুষ্ঠানিক সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন হওয়ায় শিক্ষকরা নতুন কমিটিকে অভিনন্দন জানা। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে আহŸায়ক কমিটির বিলুপ্তি ঘটে বলেও জানান শিক্ষকরা।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত