অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে অটোরিকশায় ধূমপানে নিষেধ করায় শিক্ষকের উপর হামলা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৪৮৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহি অটোরিক্সায় ধূমপান করতে নিষেধ করায় শিক্ষককের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী আব্বাস মাল উপজেলার টবগী ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইয়াসিন মালের ছেলে। হামলার শিকার শিক্ষক মিনার মাহমুদ পূর্ব মুলাইপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত। তিনি পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ জাহাঙ্গীরের ছেলে। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝর ওঠে। একই সঙ্গে হামলাকারীর বিচার দাবি করতে দেখা যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মিনার মাহমুদ জানান, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। মঙ্গলবার দুপুরে শরীর খারাপ হওয়ায় প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। মনিরাম বাজার থেকে তিনি একটি অটোরিক্সায় (থ্রী-হুইলার) উঠেন। পথের মধ্যে আবুল বাজার নামক স্থান থেকে ইয়াসিন মালের ছেলে আব্বাস মাল যাত্রী হয়ে উঠেন। গাড়িতে উঠে তিনি সিগারেট ধরিয়ে টানছিলেন। ওই সময়  শিক্ষক তার অসুবিধা হচ্ছে উল্লেখ করে পরিবহনে সিগারেট টানতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন আব্বাস মাল। অটো রিক্সাটি যখন তাঁর বাড়ি হাচন আলী মালের বাড়ির দরজায় আসে তখন চিৎকার, চেঁচামোচি করে অটোটিকে থামান। লোকজন জড়ো করে হামলা করে শিক্ষকের উপরে। আব্বাসসহ অন্যান্যরা টানা হ্যাঁচরা করে শিক্ষককে অটো থেকে নামান। মারধর করেন। তাঁর জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
পরে বোরহানউদ্দিন হাসপাতাল নিয়ে আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার রাতে ওই শিক্ষক স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হামলাকারী আব্বাসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও  সে ফোন রিসিভ করেনি।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার জন্য  আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার  দাবি জানাচ্ছি।
দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা শিক্ষা অফিসার হীরামন বৈদ্য জানান,ঘটনা শুনে আমি সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি। এটা দুঃখজনক ও ন্যাক্কারজনক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...