বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ রাত ০৯:২৩
৬৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজটি জাতীয়করণ ও শিক্ষক কর্মচারীদের আত্তীকরণ চুড়ান্ত হওয়ায় কলেজের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় ছাত্র-শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ঢোল বাধ্য বাজিয়ে র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল অংশগ্রহণ করেন। পরে কলেজ মিলনায়তনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: পিয়ারুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলী আজম মুকুল কলেজটিকে জাতীয়করণ করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করণ সম্পন্ন করে এখন স্মার্ট বঅংলাদেশে রুপান্তর করণ কার্যক্রম শুরু করেছেন। অচিরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। শেখ হাসিনা তাঁর গতিশীল নেতৃত্ব দিয়ে বাংলাদেকে ইতোমধ্যেই সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামীল করতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে সামীল হবে ২০৪১ সালের আগেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল যুগের সুবিধাগুলো গ্রহণ করে অসুবিধা গুলো বর্জন করতে হবে। সমসাময়িক বিষয়ে সকলকে অবগত থাকতে হবে। সরকার নদী ভাঙ্গন কবলিত এলাকায় একটি সরকারি কলেজ উপহার দিয়ে দৌলতখান উপজেলাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। নতুন যারা ভোটার হয়েছো, তারা সত্যকে জানবে, ইতিহাসতে জানবে, বঙ্গবন্ধুকে জানবে, তবেই ভবিষ্যতে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।
সভায় আরও বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন সবুজ। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারি কলেজে প্রভাষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ শাহেদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত কলেজের প্রভাষক মোঃ হাছিব হোসেন, আসমা আক্তার সাথী ও ফারজানা হাবিব শান্তু। তারা কলেজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় নিজেদের অবস্থান পূর্বেও যেমন নিশ্চিত করেছিল, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু প্রমুখ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত