বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই মার্চ ২০২০ রাত ০২:১১
৯২২
মেহেদি হাসান নাহিদ,ভোলা : ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা সময়ে এক মৎস্য ব্যবসায়ী ইলিশ শিকার করে গদি ( মৎস্য আড়ত) ঘরের কোল্ডস্টোরেজে মজুদ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। ওই সময়ে ব্যবসায়ীর গদি ঘরের কোল্ডস্টোরেজ থেকে ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুঃস্থ, অসহায়দের মধ্যে বিতরন করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী মৎস্য ঘাটে ফারুকের গদি ঘরের অভিযান চালিয়ে ওই ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, দক্ষিণ সাকুচিয়ার পচাঁকোড়ালিয়া, মাঝেরকাঠি মৎস্য আড়ত ও উত্তর সাকুচিয়ার লতখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। লতখালী মৎস্য ব্যবসায়ী ফারুকের গদি ঘরে অভিযান চালিয়ে ২ মণ ইলিশ জব্দ করা হয়। ইলিশ মজুদ রাখার দায়ে মৎস্য আইনে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, মেঘনার শাহবাজপুর চ্যানেলের চর ইলিশা মসজিদ পয়েন্ট থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া ফেরী ঘাট হতে পটুয়াখালীর চর রুস্তুম পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা মার্চ ও এপ্রিল ২ মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত