অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বেয়ারস্টোতে আস্থা রেখেই অ্যাশেজের চতুর্থ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৩ বিকাল ০৫:১৮

remove_red_eye

৩৬৬

উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টোকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চলমান অ্যাশেজে সময়টা ভালো যাচ্ছে না বেয়ারস্টোর। প্রথম তিন টেস্টে উইকেটের পেছনে আটটি সুযোগ মিস করেছেন তিনি।
এমন পারফরমেন্সের কারনে বেয়ারস্টোর পরিবর্তে সারের উইকেটরক্ষক বেন ফোকসকে দলে নেয়ার দাবি করছিলেন অনেকেই। কিন্তু উইকেটরক্ষক হিসাবে বেয়ারস্টোর উপরই ভরসা রাখছেন অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
গেল রোববার লিডসে সিরিজের তৃতীয় টেস্ট ৩ উইকেটে জিতে অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ ম্যাচে  দল অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড।
প্রথম তিন টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ২০১৫ সালের পর প্রথমবারের মতো অ্যাশেজ জয়ের জন্য বাকী দুই টেস্টে জিততেই হবে ইংলিশদের।
এই মৌসুমের শুরুতে ৩০ বছর বয়সী বেয়ারস্টো গলফ খেলতে গিয়ে পা ভেঙ্গে মাঠে বাইরে ছিটকে যাওয়ার পর দলে ফোকসকে বিশ্বের সেরা উইকেটরক্ষক হিসাবে স্বাগত জানিয়েছেন স্টোকস।
বাঁ-পায়ে আলাদা-আলাদা তিনটি চিড়, লিগামেন্টের ক্ষতি এবং গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার পর খুব বেশি সাবলীল দেখাচ্ছে না বেয়ারস্টোকে।
‘বাজবল’ যুগে চারটি দুর্দান্ত সেঞ্চুরিতে ২০২২ সালে ইংল্যান্ডের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন বেয়ারস্টো।
অ্যাশেজে ব্যাট হাতেও নিজেকে মেলে ধরতে পারছেন না বেয়ারস্টো। পাঁচ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরিতে ১৪১ রান করেছেন তিনি। 
এ দিকে আগের ম্যাচে পিঠের ইনজুরিতে পড়লেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন পেসার ওলি রবিনসন। তাকে পর্যবেক্ষণে রাখবে ইংল্যান্ড মেডিকেল টিম।
প্রথম দুই টেস্টে মাত্র ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। এতে লিডস টেস্টের একাদশে খেলার সুযোগ পাননি তিনি। ল্যাঙ্কাশায়ারের হোম গ্রাউন্ড ম্যানচেষ্টায়ারের ভেনু্যুতে চতুর্থ টেস্টের একাদশে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে ৪০ বছর বয়সী এন্ডারসনের।
অ্যাশেজে চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ডেন লরেন্স, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।

সুত্র বাসস

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...