চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই মার্চ ২০২০ রাত ০২:২৮
৮২৮
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়াডের্র গওহর আলি হাওলাদার বাড়িতে পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তলনকে কেন্দ্র করে একই এলাকার হোসেন আলি বাহিনির হামলায় মা ছেলেসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন, আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ফারুক হাওলাদারের স্ত্রী রোকেয়া বেগম (৫০) তার ছেলে মোঃ ইউসুফ(২৬),মোঃ শরিফ(২১),মোঃ হানিফ(২৫) মোঃ আরিফ(১৮)সহ মোঃ ইসমাইল (৩৫)পিতা মোঃ শহিদ। (৫মার্চ) বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে যানা যায়। মৃত ফারুক হাওলাদারের ছেলে আহত হানিফ বলেন, কর্মের প্রয়োজনে আমরা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মিরপুর ১ এ থাকি। ঢাকায় থাকার সুবাদে আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ১৮শতাংশ জমি ও বসতঘর দির্ঘদিন ধরে খালি পড়ে থাকে এসুযোগে আমাদের চাচা হোসেন আলি হাওলাদার,খালেক হাওলাদার দখলের পায়তারা করতে থাকে। পরে আমরা খবর পেয়ে এলাকায় আসি এবং আবুবকরপুর ইউনিয়ন চেয়ারম্যান শিরাজুল ইসলামের কাছে অভিযোগ করি। তিনি প্রতিপক্ষ হোসেন আলি গংদের শালিস মিমাংশার জন্য ডাকলে তারা বিভিন্ন ছলচাতুরি করে শালিশ বিচারে না এসে প্রায় এক বছর কাটিয়ে দেয়। স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের পৈত্রিক ভিটিতে ঘর উত্তলনের জন্য লিখিতভাবে অনুমতি দিলে আমরা আমাদের জমিতে ঘর নির্মানের জন্য গেলে বৃহস্পতিবার দুপুর ২টার সময় হোসেন আলি হাওলাদার, খালেক হাওলাদার,বাবুল, রহমান, আসিমসহ তাদের বাহিনি নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে দেশিও অশ্রসহ লাঠিসোটা দিয়ে হামলা করে। এসময় আমার ভাই ইউসুফের মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও আমার মা এবং আমার ভাইদেরকে এলোপাথারিভাবে মারধর করে মুখমÐলসহ হাত পায়ে ফোলা জখম করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমাদের ওই জমির আবুবকরপুর মৌজার এস,এ নং ১২৯ ও একই মৌজায় এস,এ নং ১৫২। এ বিষয়ে প্রতিপক্ষ মোঃ হোসেন আলি ও খালেক হাওলাদার বলেন, আমরা ওই জমি ফারুক হাওলাদার জিবিত থাকাকালিন তার কাছ থেকে খরিদ করেছি। জমি মালিকানার কোনো দলিল আছে কিনা জানতে চাইলে খালেক বলেন, আমাদের কাছে জমি খরিদের একটি স্ট্যাম্প আছে এছাড়া কোনোও দলিলাদি নেই। দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিচ্ছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত