বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৭
৫৪৩
দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুখ। এডিস ইজিপ্টাই প্রজাতির স্ত্রী মশা থেকেই ডেঙ্গুর মতো মারাত্মক অসুখ ছড়িয়ে পড়ে।
মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অংশে পরিষ্কার পানিতে ডিম পাড়ে এডিস ইজিপ্টাই প্রজাতির মশা। এই রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে জানিয়েছেন শারদা হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শ্রেয়ি শ্রীবাস্তব।
তার মতে, হালকা থেকে তীব্র উপসর্গ দেখা দিতে পারে ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে। জ্বর, তীব্র মাথাব্যথা, গাঁটে ব্যথা, পেশিতে যন্ত্রণা, ক্লান্তিসহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।
গুরুতর ক্ষেত্রে ডেঙ্গু প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম সেরকমই ভয়ংকর উপসর্গের মধ্যে অন্যতম। ডেঙ্গু সংক্রমণে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। অনেক সময়েই কাঁপুনি দিয়ে জ্বর আসে৷ মাথা যন্ত্রণাও হতে পারে।
একই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা, বমি বমি লাগার সমস্যা হতে পারে। অনেকের চোখের ভেতরের দিকে ব্যথা হতে পারে। ডেঙ্গুর কারণে শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে ওঠে ও নানা অংশে লাল সংক্রমণ দেখা দিতে পারে।
এছাড়া আরও কিছু উপসর্গ আছে, যেগুলো দেখা গেলে সতর্ক হতে হবে। যেমন- পেটে যন্ত্রণা, ক্রমাগত বমি, মাড়ি ও নাক থেকে রক্তপাত, প্রস্রাব বা মূত্র বা বমিতে রক্তপাত, ত্বকের নীচে রক্তপাত, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখে গেলেই সতর্ক হতে হবে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত