অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তুরস্ক আশা করছে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

২৮৯

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শনিবার বলেছেন, তিনি আশা করেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। খবর তাসের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সাথে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’
এরদোগান বলেন, তিনি আশা করছেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভাল বিকল্প পদক্ষেপ হবে আরো দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।
তিনি বলেন, ‘আমি আশা করি যে শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...