অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ, আটক ২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৪৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামুদ্রিক মাছ ধরায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায়  বিশেষ অভিযান চালিয়েছে। এসময় ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও ১ টি  ট্রাকসহ ০২ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বুধবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের  সেকশান কমান্ডার এম মেহেদী হাসান ইআরএ-৪ এর নের্তৃত্বে ভোলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।  অভাশ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র হতে মৎস্য শিকার করে বাজারজাত করণের লক্ষ্যে পরিবহনের সময় ১৬০০ কেজি ( ৪০ মণ) বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, ১ টি  ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত সামুদ্রিক মাছ ভোলা  সদর উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক চালক ও মাছ ব্যবসায়ীকে  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া উক্ত ট্রাকের  ককশিটে বৈধ মাছ (কার্প জাতীয়) থাকায় মুছলেকা গ্রহণ করে ট্রাকটি ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য,দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...