মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪
৩৭১
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরার অপহৃত দুই জেলেকে মুক্তিপণের দেড় লক্ষ টাকা দেওয়ার পর ছেড়ে দিয়েছে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। মুক্তিপণে উদ্ধার হয়ে ফিরে আসায় জেলে পরিবারের মাঝে স্বস্তি বিরাজ করছে।
অপহৃত জেলেদের উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অপহৃত জেলেদের আড়তদার বাবু মোহনলাল চক্রবর্তী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ট্রলারযোগে মনপুরায় আসে মুক্তিপণে উদ্ধার হওয়া দুই জেলে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, সুজন মাঝি ও রহিম মাঝি। এদের দুইজনার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।
আড়তদার মোহনলাল চক্রবর্তী ও অপহৃত জেলে পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে মুঠোফোনে জহলদস্যুদের সাথে জেলে পরিবারের সদস্যদের সাথে মুক্তিপণের ৩ লক্ষ টাকা নিয়ে দর কষাকষি শুরু হয়। দরকষাকষির এক পর্যায়ে দুই জেলের মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা নির্ধারণ হয়। পরে ওই রাতে মুক্তিপণের দেড় লক্ষ টাকা ট্রলার করে হাতিয়ায় যায় জেলে পরিবারের সদস্যরা। পরে মুক্তিপণের টাকা জলদস্যু মহিউদ্দিনের কাছে পৌছালে অপহৃত দুই জেলেকে ছেড়ে দেয় জলদস্যুরা। পরে বৃহস্পতিবার বিকেলে ট্রলারে করে উদ্ধার হওয়া জেলেরা মনপুরায় ফিরে আসে।
উদ্ধার হওয়া জেলে সুজন মাঝি জানান, জলদস্যুরা চোখ বেঁেধ গহীন জঙ্গলে নিয়ে গাছের সাথে বেঁেধ বেধড়ক মারধর করে। পরে আমাদের কাছ থেকে আড়তদার ও পরিবারের সদস্যদের নাম্বার নিয়ে ফোন করে মুক্তিপণের টাকা দাবী করে। আমাদের মারধরের করার সময় পরিবারের সদস্যদের ফোন দিয়ে শুনায়। মুক্তিপণের টাকা না পেলে মেরে ফেলার হুমকি দেয়। পরে মুক্তিপণের টাকা দিলে জলদস্যুরা আমাদের ছেড়ে দেয়।
এই ব্যাপারে অপহৃত জেলে পরিবারের সদস্যরা জানান, মুক্তিপণের বিনিময় জেলেদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা। জেলে অপহরণের বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করেনা কেন এমন প্রশ্নে পরিবারের সদস্যরা জানান কোস্টগার্ড ও পুলিশকে অবহিত করলে জলদস্যুরা অপহৃত জেলেদের মেরে ফেলার হুমকী দেয় তাই তারা জানান না। তবে তারা কোস্টগার্ড ও নৌ পুলিশের কারনে মেঘনায় একের পর এক ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করেছেন।
এই ব্যাপারে হাতিয়ার নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস.আই আল আমিন জানান, তিনি কিছু বলতে রাজি নন। বরং হাতিয়া কোস্টগার্ডের সাথে আলাপের পরামর্শ দেন।
এই ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের সাথে একাধিকার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করলেও কেউ ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, অপহৃত জেলেরা ফিরে আসার খবর পেয়েছি। তবে কেউ মামলা করেনি। উদ্ধার হওয়া জেলেরা ছবি তুলতে রাজি হয়নি। তাই ছবি দেওয়া যায়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত