বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২০ ভোর ০৪:১৫
১০০৮
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের মেঘনায় ২মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২টি ট্রলার আটক করে জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাটাখালী সংলগ্ন মেঘনা থেকে এসব ট্রলার আটক করে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃত ট্রলারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটাখালী এলাকায় গেলে জেলেদের নদীতে মাছ ধরতে দেখা যায়। এসময় আটক করতে চাইলে তারা ইটপাটকেল মেরে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে কোষ্টগার্ড ও পুলিশের টহল টিমের উপস্থিতি দেখে জেলেরা নৌকা গুলি নদীর তীরে রেখে পালিয়ে যায়। এ সময় যৌথ অভিযানের মাধ্যমে জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার আটক করতে সক্ষম হই। কোষ্টগার্ড কমান্ডার জানান, অভিযানে আটককৃত জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার উপজেলা প্রশাসনের হেফাজতে দেয়া হয়েছে যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। কাটাখালী এলাকার গ্রাম পুলিশ আব্বাস উদ্দিন জানান, আটককৃত নৌকাগুলি লালমোহন এলাকার তারা প্রশাসনের ধাওয়া খেয়ে তজুমদ্দিনের মেঘনার কাটাখালীতে ডুকে পরেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত