দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৩ রাত ০৮:৪৮
৪৬৩
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে মাস্টার হযরত আলী গণ-গ্রন্থাগারের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫১নং হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা স্কুল শিক্ষক ও লেখক আলী হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা সরকারি বাংলা কলেজের সহকারি অধ্যাপক ও শিশুসাহিত্যিক হোমায়রা মোর্শেদা আখতার। অতিথি ছিলেন সাংবাদিক আবুল খায়ের, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার। ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল চন্দ্র রায় ও খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালওেয়র সহকারি শিক্ষক আবুল খায়ের মইনুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল শিক্ষক ও লেখক আলী হোসেন বলেন- তোমরা যারা স্কুল ছাত্র-ছাত্রী আজকে ছোট আছো, তারা একদিন অনেক বড় হবে, তোমাদেরকে অনেক বই পড়তে হবে। জ্ঞান বৃদ্ধি অর্জন করতে হলে বইয়ের কোন বিকল্প নেই। যে যত বই পড়বে, সে ততো জ্ঞানী হতে পারবে। বই মানুষকে আলোকিত করে এবং বড় হতে উৎসাহ যোগায়।
বিশেষ অতিথি ঢাকা সরকারি বাংলা কলেজের সহকারি অধ্যাপক ও শিশুসাহিত্যিক হোমায়রা মোর্শেদা আখতার বলেন- বইপড়ার কোন বিকল্প নেই। একটি ভাল বই যেমন আনন্দ দেয় তেমনি শিশু মনে স্বপ্ন ছড়িয়ে দেয়। ঈদ নিয়ে স্মৃতিচারণ করেন স্কুল ছাত্র তামিম, সাফওয়ান ও তাসফিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার হযরত আলী গণ- গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও ছোটদের সময় পত্রিকার সম্পাদক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার।
অনুষ্ঠানে জানানো হয় এখন থেকে শিশুদের নিয়ে বইসহ বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা হবে, যার মাধ্যমে শিশুরা বই পড়তে আগ্রহী হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত