অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আল-হিকমাহ্ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

৪৫৮

সংবাদদাতা: ভোলার কুনজেরহাট আল-হিকমাহ্ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ৩ জুন সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ভোলা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল মেট্রোপলিটন কলেজের  চেয়ারম্যান আযাদ আলাউদ্দীন এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি ও অসংখ্য কালজয়ী ইসলামি সংগীতের গীতিকার বিলাল হোসাইন নূরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বিন ইয়ামিন শরীফ, মির্জাকালু সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তৈয়্যব হোসাইন, তামীরুল উম্মাহ মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা ইউসুফ উসমানি, মাওলানা মিরাজ উদ্দিন, আনোয়ার হোসাইন মাতাব্বর, মাস্টার মু. নূরনুবী, মাস্টার আবুল বাশার, সফিউল্লাহ রায়হান সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আল-হিকমাহ্ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পিন্সিপাল কে.এম. ইমাম হোসাইন আল-ফাহমি ও কালচার শিক্ষক জিয়াউদ্দিন সোহাগ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহীন, মু. নিজাম উদ্দিন ও মাওলানা হাসনাইন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, চেয়ারম্যান, প্রিন্সিপাল, কালচারাল শিক্ষক সহ মাহে রমাদানে এস এ টিভিতে সিয়ামের ফুল অনুষ্ঠানে অংশগ্রহণ করা এগারোজন শিক্ষার্থীকে চমৎকার পরিবেশনার জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...