অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৬ জন হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৪৭২

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ২৬২ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৫০৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৯ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৬৫৫ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫৩৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৬০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সুত্র বাসস