বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২০ রাত ০৩:২৭
৯১৬
আকতারুল ইসলাম আকাশ: ভোলার ইলিশায় বখাটদের হামলায় এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২রা মার্চ) সকালে ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই ছাত্রের নাম আল আমিন। সে ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।আহত ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল নেওয়ার প্রস্তুত চলছে বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিকে সহপাঠীর উপর হামলার ঘটনায় ঘন্টাব্যাপী ভোলা-লক্ষèীপুর সড়ক অবরোধ করেন সহপাঠীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, ইলিশা ৭নং ওয়ার্ডের আলমগীর ফরাজির ছেলে বখাটে রাজিব ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে বেশকিছু দিন ধরে ডিস্টার্ব করে আসছিলো। সর্বশেষ সোমবার সকালে রাজিব তার বন্ধু ইমনসহ ৭/৮ জন তিনটি মোটরসাইকেল নিয়ে ওই স্কুলের সামনে মহড়া দিচ্ছে। তখন আল আমিন তাদের পরিচয় জানতে চায়। এক পর্যায়ে আল আমিন ও ওই বখাটদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আল আমিনের উপর অতর্কিত হামলা চালিয়ে বখাটদল পালিয়ে যায়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেছেন। আমি আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছি।
তবে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত