অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ঘরের সামনে কাঁটা ও জালের বেড়ায় প্রতিবন্ধীর পরিবার অবরুদ্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুন ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

৫৩৬

শফিক খান :  ভোলায়  বসতঘরের সামনে কাঁটা ও জালের  বেড়া দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার  অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রভাবশালী করিম দেওয়ান নামের এক ব্যক্তি ওই পরিবারের বসতঘরের প্রবেশ পথে কাঁটা ও জালের  বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ ভুক্তভোগী শাহিনুরের।
স্থানীয়রা সমাজসেবকের কাছে ঘটনাটি জানিয়েও কোনো সমাধান পায় নি ভুক্তভোগি শাহিনুরের পরিবার।  ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি ওই পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, র্দীঘ ১০ বছর আগে করিম দেওয়ান গংদের কাছ থেকে ৬ শতাংশ জমি ষ্ট্যাম্প ডকুমেন্টারিতে ক্রয় করেন।
শাহিনুর  ৬ শতাংশ জমিতে টিনের একটি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী কন্যা ও নাতি সহ বসবাস  করে আসছিল।
ঘর নির্মাণ থেকে শুরু করে গত দশ বছর পর্যন্ত কোনো সমস্যা ছিল না তাদের। কিন্তু বিগত এক সপ্তাহ  ধরে প্রতিবেশী করিম দেওয়ান এই জমি দাবি করেন, এবং বাড়ি ছেড়ে যাবার  জন্য এক প্রকার চাপ প্রয়োগ করতে থাকেন শাহিনুর কে । তারই রেশ ধরে  ২৭ জুন সকালে করিম দেওয়ান শাহিনুরের ঘরের সামনে কাঁটাপুঁতে বেড়া দিয়েছেন বলে জানান শাহিনুর । শাহিনুর বেড়া দিতে নিষেধ করায় করিম শাহিনুরকে লাঠি দিয়ে পিছন থেকে স্বজোড়ে আঘাত করার অভিযোগ তুলেন শাহিনুর।
এবিষয়ে অভিযুক্ত করিম দেওয়ান বেড়া দেওয়ার কথা অস্বীকার করে  বলেন আমার জমিতে ওরা জোড় করে ঘর তুলে ৮ বছর ধরে বসবাস করছেন। আমার জমি ওরা ছেড়ে দিক ।

ভুক্তভোগি শাহিনুরের প্রতিবেশী মাইদুলের স্ত্রী  বলেন, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি করিম দেওয়ান ও তার স্ত্রী এই ঘরের সামনে বেড়া দিচ্ছে।
শাহিনুরের ভাই বিল্লাল হোসেন বলেন আমার বোন বেড়া দেওয়ার কথা জানালে আমি এসে দেখি ঘরের দরজায় বেড়া দিয়ে রাখছে করিম দেওয়ান। বিষয়টি করিম দেওয়ানের উচিৎ হয়নি বলে জানান বিল্লাল।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, আমি এখনই চৌকিদার দফাদার পাঠিয়ে ব্যাবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...