বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে জুন ২০২৩ বিকাল ০৫:১৭
৩৫৮
বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছে। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজির বাজারে নিহত হয়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ায় চলতি বছর রাশিয়ার চালানো এটি সবচেয়ে ভয়াবহ হামলা এবং বড় ধরনের হত্যাকা-।’
ওই পর্যবেক্ষণ গ্রুপ আরো জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়।
ওই বাজারে চালানো হামলায় প্রাণে বেঁচে যাওয়া ৩৫ বছর বয়সী সাদ ফাতো নামের একজন শ্রমিক এএফপি’কে বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করেন।
তিনি বলেন, সেখানে ‘রাশিয়ার বাহিনী আমাদের ওপর গোলা বর্ষণ করে।’
তিনি আরো বলেন, ‘হামলার পর হতাহতরা সেখানে যেভাবে পড়ে ছিল তা অবর্ণনীয়।’
তার হাতে এখানো হতাহতদের রক্ত লেগে আছে বলে তিনি উল্লেখ করেন।
এএফপি’র এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আবদেল রহমান বলেন, রাশিয়ার বিমান হামলায় জিসর আল-শুঘুরে ছয় বেসামরিক নাগরিক এবং এর কাছেই তিন বিদ্রোহী নিহত হয়েছে।
আবদেল রহমান আরো বলেন, ইদলিব শহরের উপকণ্ঠে এক হামলায় দুই শিশুসহ আরো তিনজন বেসামরিক নাগরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।
তিনি বলেন, রোববারের হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক আহত হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সুত্র বাসস
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত