বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২০ রাত ০৩:৫৫
৮১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই জেলে গ্রæপের মধ্যে ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১১ জেলে আহত ও রাফি (১৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় তজমুদ্দিন উপজেলার চরজহির উদ্দিন মেঘনার নদীর বরিশাল খাল এলাকায় ঘটেছে। আহতরা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এদিকে নিখোঁজ জেলে রফির কোন সন্ধ্যা না পাওয়ায় শনিবার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
আহত মলংচড়া ৩নং ওয়ার্ডের কামাল মাঝি সাংবাদিকদের জানান, তারা চর জহিরুদ্দিনের মেঘনা নদীর বরিশাল খাল নামক এলাকায় প্রথমে জাল পাতে । কিন্তু হঠাৎ করে তাদের ওই জাল উঠিয়ে নেয়ার জন্য ইউসুফ মাঝি’র জেলেরা চাপ সৃষ্টি করে বাধ্য করেন। তখন জাল উঠাতে দেরি হওয়ায় কামাল মাঝির জাল কেটে দেয়। এসময় জেলেরা বাধাঁ দিলে ইউসুফ মাঝি’র নেতৃত্বে রাসেল, আইয়ুব, ফারুক, ফিরোজ, রিয়াজ, ইলিয়াছ, হাফেজ, আ: হাই, তসলিম সহ ৭/৮ ট্রলারে করে একাধিক জেলে দেশীয় অস্ত্র নিয়ে কামাল মাঝির ট্রলারের জেলেদেরকে হাতুর দিয়ে বেদম মারধর করেন এবং কুপিয়ে জখম করে তাদের সাথে থাকা ৬টি টার্চ মোবাইল এবং ২টি মোবাইল সেট এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় হামলায় আকতার, রুবেল, ইউসুফ, ইসমাইল, জুয়েল, মিজান, মনির, রহিম গুরুত্বর আহত হয়। এক পর্যায়ে জেলেদেরকে পিটিয়ে নদীতে ফেলে দিয়ে জাল এবং ট্রলার নিয়ে যায়। তখন ওই জেলেরা অন্য নৌকার জেলেদের সহায়তায় উদ্ধার হতে পারলেও এবং রাফি নামের এক জেলে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলের গ্রামের বাড়ী তজুমদ্দিন উপজেলার মলংচড়া ৭নং ওয়ার্ড। এদিকে উদ্ধার হওয়া জেলেদেরকে রাত ১২ টার দিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এদিকে নিখোঁজ জেলে রাফি’র সন্ধ্যানে শনিবার নদীর পাড়ে তারা মাইকিং করা হয়। এ ঘটনায় কামাল মাঝি একটি মামলা করবেন বলেও জানান।
অপরদিকে জেলে ইউসুফের ভাই নুর ইসলাম সাংবাদিকদের জানান, সংর্ঘর্ষের সময় আমাদের ২জন জেলেও আহত হয়। আর ওদের জেলেরা নদীতে পড়ে গিয়ে বিভিন্ন নৌকায় উঠে। পরে আমরা জাল ও ট্রলার নিয়ে আসি। এগুলো আমাদের জিম্মায় আছে।
এ ব্যাপাারে তজুমদ্দিন থানার ওসি এস.এম জিয়াউল হক জানান, তারা ওই ঘটনা সর্ম্পকে জানেন না। সংর্ঘষ ও নিখোঁজের ঘটনা শনিবার বিকাল পর্যন্ত জেলেদের পক্ষ থেকে থানা পুলিশ কে কোন অভিযোগ কেউ দেয়নি।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত